শিরোনাম:
‘বিজেপি সমর্থক’ কঙ্গনা সোনিয়া গান্ধীর চরিত্রে!
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৯:৩৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১০৭৩ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার জীবনীচিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানৌত। করোনার কারণে ছবির কিছু অংশের কাজ বাকি আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শুরু হবে ছবির দৃশ্যধারণের কাজ।
আরও পড়ুন:
এ বার নিজের জালেই ফেঁসে গেলেন কাজল
এটি ছাড়াও কঙ্গনার ঝুলিতে এখন রয়েছে একাধিক ছবি। তার মধ্যে রয়েছে ‘ধাকড়’ ও ‘তেজাস’। এ ছাড়া ‘মণিকর্ণিকা’র দ্বিতীয় কিস্তি আনতে চলেছেন অভিনেত্রী। কাশ্মীরের রানি দিদ্দার কাহিনি নিয়ে তৈরি হবে ছবিটি। ছবির নাম ‘মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অব দিদ্দা’। ছবিটি প্রযোজনা করবেন কমল জৈন ও কঙ্গনা রানৌতের মণিকর্ণিকা প্রোডাকশনস।


























