ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্কে নোবেল সাংবাদিককে বাসা থেকে তুলে নেয়ার হুমকি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃজনপ্রিয় কন্ঠশিল্পী জেমসকে চ্যালেঞ্জ করা ছাড়াও নতুন নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন রিয়েলিটি শো’তে জনপ্রিয় পাওয়া নোবেল।

ঈদের দিন থেকেই নতুন নতুন বিতর্কের জন্ম দিচ্ছেন রিয়েলিটি শো’তে গান গেয়ে জনপ্রিয় পাওয়া নোবেল। তার ভেরিফাইড ফেইসবুক পেজ থেকে পোস্ট হয়েছে সুরকার আহমেদ হুমায়ূনের ক্যারিয়ার শেষ করার হুমকি। এছাড়া গানে ইতি টানার পাশাপাশি, নিজের মৃত্যুর তারিখও ঘোষণা করেছেন বিতর্কিত এই কন্ঠশিল্পী। যদিও তার ভেরিফাইড পেজ বেহাত হয়েছে বলেও দাবি করেন নোবেল।

[irp]

ভারতীয় একটি রিয়েলিটি শোতে গান গেয়ে দুই বাংলার মন কাড়েন মাঈনুল আহসান নোবেল। কন্ঠশিল্পী হিসেবে তকমা পাওয়ার পরই নানা বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সম্প্রতি দেশের স্বনামধন্য সংগীতশিল্পী এবং সুরকারকে নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে আপত্তিকর পোস্ট দিয়েছেন নোবেল।

যদিও পরবর্তীতে নোবেল ফেইসবুক পেজে জানান ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিলো।

এছাড়া নিজের মৃত্যুর তারিখ ঘোষণার পাশাপাশি, ফেসবুক পেইজ বন্ধ করে দেয়ার স্ট্যাটাসও দেন নোবেল।

গেল রবিবার রাতে এসব বিষয়ে জানতে এক গণমাধ্যমকর্মী ফোন করলে, বাসা থেকে তাকে তুলে নেয়ার হুমকি দেন নোবেল। এরপরই কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই প্রতিবেদক।

এই ঘটনার একদিন না যেতেই আবারো নিজের ফেসবুক পেজে সাংবাদিকদের চ্যালেঞ্জ ছুড়ে দেন বিতর্কিত এই কন্ঠশিল্পী।

[irp]

ট্যাগস :

বিতর্কে নোবেল সাংবাদিককে বাসা থেকে তুলে নেয়ার হুমকি

আপডেট সময় : ১০:২৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১