বিদেশি সিনেমা দেখলেই হবে ১৫ বছরের কারাদণ্ড
- আপডেট সময় : ১১:১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- / ১০৫৬ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্কঃদেশ ছাড়াও বিদেশি সংস্কৃতির প্রতি মানুষের এক ধরনের আগ্রহ থাকে। ফলে মানুষ ভিন দেশের সিনেমা দেখে থাকেন। সেগুলো দেখে মজাও পান তারা। শুধু তাই নয়, এতে করে অন্য দেশ সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।
তবে উত্তর কোরিয়ার জনগণ বিদেশি কোনো চলচ্চিত্র দেখতে পারবেন না। কেউ যদি দেখা অবস্থায় ধরা পড়েন তাহলে তার ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া কেউ যদি দক্ষিণ কোরিয়া, আমেরিকা কিংবা জাপানী কোনো ভিডিওর বড় চালানসহ ধরা পড়েন, তবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে।
[irp]
বিবিসি বলছে, সম্প্রতি উত্তর কোরিয়ায় এই আইনটি পাশ করা হয়েছে। এই আইনের উদ্দেশ্য, যেকোনো ধরণের বিদেশি প্রভাব প্রতিহত করা। এই আইনে বলা হয়েছে—কেউ যদি ভিনদেশি সিনেমা দেখে, ভিনদেশি পোশাক পরে, এমনকি গালিও দেয়, তবে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
বিশ্লেষকদের মতে, দেশটির নেতা কিম জং আন বাইরের তথ্য মানুষের কাছে পৌঁছাতে দিতে চান না, কারণ উত্তর কোরিয়ায় জীবনযাত্রা দিনকে দিন কঠিন হয়ে উঠছে।
বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকার নীতিতে বিশ্বাসী উত্তর কোরিয়া। যদিও মহামারি ঠেকাতে গত বছর উত্তর কোরিয়া সীমান্ত বন্ধ করে দেয়ার পর দেশটি বহির্বিশ্ব থেকে আগের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি বিচ্ছিন্ন।
[irp]

























