শিরোনাম:
বিমানবন্দরে ভুটানের রাজাকে তথ্যমন্ত্রীর অভ্যর্থনা
Astha DESK
- আপডেট সময় : ০৯:০০:০১ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ১০৪৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক রবিবার (৯ জুলাই) ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় তাঁকে বাংলাদেশের পক্ষে অভ্যর্থনা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহ্মুদ।
ভুটানের রাজধানী থিম্পু থেকে ব্যাংককের পথে ঢাকায় এ বিরতিতে প্রায় এক ঘণ্টা অবস্থানকালে রাজা ওয়াংচুক মন্ত্রী ড. হাছানের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।




















