ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুশ্চিন্তা তাড়া করছে কর্মকর্তাদের Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী

বিয়ে প্রলভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

News Editor
  • আপডেট সময় : ১১:০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • / ১১০০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্য গ্রেফতার হয়েছেন। বুধবার (৭অক্টোবর) রাতে ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল।

এর আগে বুধবার রাতে ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামি আব্দুল কুদ্দুস নয়ন (৩৫) রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত।

এবার চার শিশুর বিরুদ্ধে ধর্ষণের মামলা!

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পুলিশ সদস্য মো. আব্দুল কুদ্দুস নয়নের। ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে নয়নের সঙ্গে প্রায়ই কথা হতো ওই নারীর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নয়ন প্রায় সময়ই ওই নারীর বাসায় যাতায়াত করতেন।

গত ৬ অক্টোবর বিকেলে নয়ন আবারও ওই তরুণীর বাসায় যান। এ সময় বিয়ে সংক্রান্ত বিষয়ে আলোচনার কথা বলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন পুলিশ সদস্য নয়ন।

বিয়ে প্রলভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১১:০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০