ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৮:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

বিরামপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে পুকুরে ডুবে মেচুয়েল (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৬ আগস্ট ) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের গোপালপুর সাঁওতাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মেচুয়েল ওই গ্রামের মাইকেলের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে খেলতে গিয়ে অজ্ঞাতসারে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় সে। পরে তাকে পুকুরে ভাসতে দেখে স্বজনরা পুলিশে সংবাদ দেন। থানা পুলিশ ঐ পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার করেছে।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, এব্যাপারে থানায় ইউডি মামলা করা হয়েছে এবং কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

বিরামপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩