ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশেষ দিন থেকে নতুন জীবন শুরু করতে চান পায়েল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

শীতের রুক্ষভাব ক্রমেই সরে যাচ্ছে প্রকৃতির গা থেকে। সেই গায়ে লাগছে বসন্তের হাওয়া। কর্ণকুহরে হঠাৎ ঢুকে পড়ছে কোকিলের ডাক। প্রকৃতির এমন খেয়ালিপনার কথা বাদ দিলেও নায়িকার মন আজ বাসন্তী। আজ যে পায়েল সরকারের জন্মদিন। আর এ বিশেষ দিন থেকে নতুন করে জীবন শুরু করতে চান পায়েল।

গণমাধ্যমটিকে পায়েল সরকার বলেন, ‘আসলে জন্মদিন মানেই তো মা। আর মায়ের হাতের পায়েস। ওটা মাস্ট।’ তবে এবার জন্মদিনে জমজমাট পার্টি থেকে সরে এসে ছোট্ট করে কিছু বন্ধুদের নিয়ে রাতে আড্ডা দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। বাইরেও খেতে চলে যেতে পারেন সদলবলে। এর মাঝে তাঁর অনুরাগীদের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন পায়েল।

সুখবর হচ্ছে, আর একদিন পর, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি মুক্তি পাবে রাজা চন্দের ছবি ‘ম্যাজিক’। রাজা চন্দ পরিচালিত এই ছবির চমক পায়েল সরকার। হইচই-এর ‘মিসম্যাচ’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন পায়েল। আরও কিছু কাজ আছে হাতের মুঠোয়।

বিশেষ দিনে আনন্দবাজারকে পায়েল জানিয়েছেন, লকডাউনের একঘেয়ে জীবনকে জন্মদিন উদযাপনের মধ্য দিয়ে ভুলতে চান তিনি। আজ থেকে নতুন করে জীবন শুরু করতে চান এ চিত্রনায়িকা।

ট্যাগস :

বিশেষ দিন থেকে নতুন জীবন শুরু করতে চান পায়েল

আপডেট সময় : ০৫:১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১