ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থী মেহেদী আর নেই

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • / ১০৬১ বার পড়া হয়েছে

বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থী মেহেদী আর নেই

জবি প্রতিনিধিঃ

পুরান ঢাকার ধূপখোলা বাজারে গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনায় আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ মে) সকালে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যান। শাওন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওন আজ সকালে মারা গেছে। পরিবার এসে শিক্ষার্থীর লাশ নিয়ে যাবে। নিহত শিক্ষার্থীর জানাযা কোয়ান্টাম মসজিদে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত ১ মে (সোমবার) পুরান ঢাকার ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ সময় জবি শিক্ষার্থী শাওন সহ আরো ৮ জন আহত হন। পরবর্তীতে আহত শিক্ষার্থীকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ভর্তি করা হয়। সেখানে ৬ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান শাওন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থী মেহেদী আর নেই

আপডেট সময় : ০৩:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩