ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুয়েট ছাত্র ফাহাদ হত্যা: তদন্ত কর্মকর্তার জেরা অব্যাহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগপত্র প্রদানকারী তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পু‌লিশের (ডি‌বি) লালবাগ জোনাল টিমের প‌রিদর্শক মো. ওয়া‌হিদুজ্জামানের অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।এদিন তা শেষ না হওয়ায় অসমাপ্ত জেরার জন্য বুধবার (০৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।

গত ৩১ জানুয়ারি একই আদালতে তার জবানবন্দি গ্রহণ শেষ হয়। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাকে দুই কার্যদিবস জেরা করলেন।

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর চার্জশিটভুক্ত ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। এরপর ৫ অক্টোবর আবরারের বাবা বরকতউল্লাহর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য শুরু হয়।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু উশৃঙ্খল নেতাকর্মীর হাতে নির্দয় মারধরে শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। ঘটনার পরদিন নিহতের বাবা বরকতউল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন।

গত বছর ১৩ নভেম্বর মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পু‌লিশের (ডি‌বি) লালবাগ জোনাল টিমের প‌রিদর্শক মো. ওয়া‌হিদুজ্জামান।

ট্যাগস :

বুয়েট ছাত্র ফাহাদ হত্যা: তদন্ত কর্মকর্তার জেরা অব্যাহত

আপডেট সময় : ০১:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১