ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

বেনাপোল দিয়ে ভারতফেরত ২১৬৮ জন, করোনা পজিটিভ ১২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃকরোনাভাইরাসের সংক্রমণরোধে ভারত সীমান্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। তবে এর মধ্যেও বেনাপোল দিয়ে দেশে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে নাগরিকদের। নিষেধাজ্ঞার ১২তম দিন (শুক্রবার) পর্যন্ত ভারত থেকে দেশে ফিরেছেন ২ হাজার ১৬৮ জন। ফেরত আসা এসব যাত্রীর মধ্যে করোনা পজিটিভ ছিল ১২ জন। সবশেষ শুক্রবার ভারত থেকে দেশে ফিরেছেন ২৭৬ জন। তাদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, চিকিৎসা শেষে ভারতফেরত অসহায় যাত্রীদের ভোগান্তি ও অর্থ খরচ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন যশোরের শার্শা উপজেলা প্রশাসনের করোনা প্রতিরোধ কমিটি।

জটিল রোগে আক্রান্তদের হাসপাতালে কোয়ারেন্টাইন ব্যবস্থাসহ যানবাহন ও হোটেল খরচ সাশ্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইমিগ্রেশনে দালাল শ্রেণির বহিরাগতদের প্রবেশ রোধেও জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

[irp]

শুক্রবার সকালে বেনাপোল বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল ও ইমিগ্রেশন ভবনে সাঁটানো যাত্রী সুবিধার এমন নোটিশ চোখে পড়ে।

শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলীফ রেজা জানান, ভারতফেরত যাত্রীরা যাতে কোনোভাবে দালাল শ্রেণির মানুষের দ্বারা হয়রানির শিকার না হন এজন্য ইমিগ্রেশন ও বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের একাধিক জায়গায় বিভিন্ন সতর্ক বার্তা দিয়ে ব্যানার দেওয়া হয়েছে।

এছাড়া জটিল রোগে আক্রান্ত মুমূর্ষু যাত্রীদের সঙ্গে থাকা কাগজপত্র পরীক্ষা করে হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকার ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীদের হোটেল ও যানবাহন ভাড়া সাশ্রয়ে সংশিষ্টদের সঙ্গে সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি।

কিলোমিটার প্রতি নন এসি যানবাহন ভাড়া ১২ দশমিক ৫০ টাকা ও এসিতে ১৭ দশমিক ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। হোটেল ভাড়া অর্ধেক নেওয়ার আহ্বান জানানো হয়েছে হোটেল মালিকদের।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার বিচিত্র মল্লিক জানান, নিষেধাজ্ঞার গত ১২ দিনে ভারত থেকে ফিরেছে ২১৬৮ জন। সবশেষ শুক্রবার ভারত থেকে ২৭৬ জন ফিরেছেন। ফেরত আসা ২১৬৮ জনের মধ্যে ১২ জন ছিল করোনা পজিটিভ। এরা ভারতে গিয়ে করোনা আক্রান্তের শিকার হয়।

ট্যাগস :

বেনাপোল দিয়ে ভারতফেরত ২১৬৮ জন, করোনা পজিটিভ ১২

আপডেট সময় : ১২:০১:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১