ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেলকুচিতে তিনটি বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

News Editor
  • আপডেট সময় : ১১:৫৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • / ১১৬২ বার পড়া হয়েছে

সুজন মির্জা (সিরাজগঞ্জ প্রতিনিধি): সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় একই রাতে ০৩(তিন) টি বাল্যবিবাহ বন্ধ করেছেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়।

প্রথমে সন্ধ্যা ৬.০০ টায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেলকুচি সদর ইউনিয়নের চরদেলুয়া গ্রামে পঞ্চম শ্রেণীর ছাত্রী (১২), রাত ৭.৩০ টায় ধুকুরিয়া বেড়া ইউনিয়নের খামার উল্লাপাড়া গ্রামে একাদশ শ্রেণীর ছাত্রী(১৭) এবং রাত ৮.৩০ টায় রাজাপুর ইউনিয়নের আগুরিয়া গ্রামে অষ্টম শ্রেনীর ছাত্রী (১৩) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়।

ধর্ষণের প্রতিবাদের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট, যুবক আটক

শুক্রবার সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়। তিনটি বাল্যবিবাহের দুইটিতে কনে অপ্রাপ্তবয়স্ক ও একটিতে বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক।বাল্যব­িবাহগুলো বন্ধ করে অভিভাবকদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।প্রত্যেক প্রযোজ্য ক্ষেত্রে বর ও কনের বাবার কাছ থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন,বেলকুচি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

বেলকুচিতে তিনটি বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

আপডেট সময় : ১১:৫৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০