ভাঙ্গায় শত্রুতার জেরে বাগানের গাছ কর্তন
- আপডেট সময় : ০৮:৩৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ১০৪৪ বার পড়া হয়েছে
ভাঙ্গায় শত্রুতার জেরে বাগানের গাছ কর্তন
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতের আধারে একটি বাগানের কমপক্ষে ২৫ টি ফলজ গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাতের কোন এক সময়ে উপজেলার হামেরদী ইউনিয়নের রাজকান্দা এলাকায় এই ঘটনা ঘটেছে। শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতের আধারে আম,পেয়ারা ও কলা বাগানে গাছ গুলো কর্তন করে।
সরজমিনে গিয়ে জানা যায়, রাজকান্দা এলাকায় মাঠের মধ্যে বেশ কিছু আম, পেয়ারা ও কালা গাছ কেটে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। আম গাছ গুলো কর্তনের পাশাপাশি উপরে ফেলে দিয়েছে খালের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড় পানাডুবি এলাকার কামরুজ্জামান শেখ, নুরুজ্জামান শেখ, রোকনুজ্জামান শেখ ও আলী শেখ নামের চার ভাইয়ের রাজকান্দা এলাকার ফসলিমাঠে ২২ শতাংশ জমি রয়েছে। জমির নিচু অংশে পাটসহ অন্যান্য ফসল রোপন করেন এবং উচুঁ অংশে বিভিন্ন সময়ে বিভিন্ন ফলজ গাছ রোপন করে আসছিল কিন্তু রাতের আধারে দুর্বৃত্তরা বাগানের গাছগুলো কর্তন করে।
ভোক্তভোগী কৃষক কামরুজ্জামান শেখ বলেন, আমাদের ২২ শতাংশ জমি রয়েছে। যখন এখানে কোন ধরনের ফলজ গাছ লাগাই (রোপন করি) তখনই দুর্বৃত্তরা বাগানের গাছ কর্তন করে। গতকাল আমরা এই জমির উপর ফলজ গাছ লাগাই (রোপন করি)। সকালে এসে দেখি দুর্বৃত্তরা রাতের আধারে বাগানের গাছ গুলো কেটে ফেলেছে। আমরা থানায় একটি অভিযোগ দিয়েছি। এর পিছনে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওতায় এনে ঘটনার সুষ্ঠ বিচার দাবী করেন।
নুরুজ্জামান শেখ বলেন, আমাদের বাড়ি বড় পানাডুবি জমি জমি থেকে দেড় কিমি. দূরে হওয়ার কারনে যখন আমাদের পৈত্রিক সম্পত্তির উপর কোন গাছ লাগাই ঠিক তখনই রাতের আধারে গাছ কেটে ফেলা হয়। আমরা আপনাদের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের বিচার চাই।




















