ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গা-নগরকান্দা সীমান্তে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ-নিহত ২

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / ১০৭১ বার পড়া হয়েছে

ভাঙ্গা-নগরকান্দা সীমান্তে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ-নিহত ২

ভাঙ্গা প্রতিনিধিঃ

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দা সিমান্ত বর্তী এলাকা কাইলার মোড় নামক স্থানে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন।

আজ বুধবার (২৩ মার্চ) বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অপর তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন পার্শ্ববর্তী সালথা উপজেলার তুগুলদিয়া গ্রামের মোস্তাক আহম্মেদের স্ত্রী মর্জিনা বেগম (৪৫) ও একই গ্রামের আজগর মিয়ার শিশু পুত্র ইসমাইল হোসেন (৩)।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম জানান, ঢাকাগামী সেবা গ্রীন লাইন পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। বাসটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

ভাঙ্গা-নগরকান্দা সীমান্তে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ-নিহত ২

আপডেট সময় : ১০:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩