ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

Astha DESK
  • আপডেট সময় : ০৫:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

সাবেক জেলা কানুগো দেলোয়ার, সার্ভেয়ার জাহাঙ্গীর আলম ও মৌজা প্রধান মংশে প্রু চৌধুরীর সহায়তায় ভুয়া দলিলে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু ও স্থলবন্দরের সড়ক প্রশস্থকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের অভিযোগে রামগড় ভূমি রক্ষা কমিটির সংবাদ সম্মেলন।

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু নির্মাণ পরবর্তী স্থলবন্দরের জন্য সড়ক প্রশস্তকরণ প্রকল্পে ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের লক্ষে ভুয়া দলিল বানানোর সাথে জড়িত ভূমি দস্যুদের শাস্তি ও ভুয়া দলিল বাতিলের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

আজ সোমবার (২৮ আগস্ট) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে রামগড় ভূমি রক্ষা কমিটির ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনের এ দাবি জানানো হয়। সাংবাদিক সম্মেলনে অবিলম্বে ভুয়া দলিল বাতিল করে প্রকৃত মালিকদের অধিগ্রহণের টাকা পরিশোধ ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ভূমি অফিসের কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তার যোগসাজসে ভূমি দস্যুরা কয়েকশত মানুষের ভূমির জাল দলিলপত্র,হোল্ডিং, খতিয়ান, দাগ জাল জালিয়াতির মাধ্যমে সৃজন করে সরকারের অধিগ্রহনের টাকা আত্মসাতের পায়তারা করছে। ভূমি দস্যুদের এ পায়তারা থেকে এলাকার মুসলিম, হিন্দু, খৃষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠানও বাদ যায়নি বলে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, শত বছর থেকে বংশানুক্রমে বিরোধমুক্তভাবে বাড়ীঘর দোকাটপাট তৈরী করে ভোগ দখল করার সম্পত্তি সাবেক জেলা কানুগো দেলোয়ার,সার্ভেয়ার জাহাঙ্গীর আলম ও মৌজা প্রধান মংশে প্রæ চৌধুরীর সহায়তায় ভুমি দস্যু মোস্তফা-নবী গং জাল জালিয়াতির মাধ্যমে অধিগ্রহনের অর্থ আতœসাতের চেষ্টা করছে। ভুমির প্রকৃত মালিকদের নানাভাবে হয়রানী করছে।

ক্ষতিগ্রস্থ ভূমির মালিকদের অভিযোগের প্রেক্ষিতে গত মে মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানীতে ভূমি দস্যুদের দলিল ভূয়া প্রমাণিত হয়। কিন্তু ৩ মাসের বেশী সময় অতিবাহিত হলেও ভুয়া দলিল বাতিল কিংবা কোন আদেশ দেয়া হয়নি। একটি প্রভাবশালী মহল এ ক্ষেত্রে প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে রামগড় ভূমি রক্ষা কমিটির সভাপতি শের আলী ভূইয়া, রামগড় পৌরসভার কাউন্সিলর মোঃ কাশেম, সাবেক ইউপি চেয়ারম্যান ও ভূমির মালিক মুজিবুর রহমান, সায়মন হাওলাদার, দেলোয়ার হোসেন, প্রফেসর ফারুক উর রহমানসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

ট্যাগস :

ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৫:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩