ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মতিউর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Astha DESK
  • আপডেট সময় : ০২:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / ১০৫৭ বার পড়া হয়েছে

মতিউর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আস্থা ডেস্কঃ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তার মৃত্যুতে দলের এক অপূরণীয় ক্ষতি হলো এবং আমি হারালাম একজন বিশ্বস্তসহযোদ্ধাকে।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মতিউর রহমান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ। শত প্রলোভনের মুখে এবং বারবার কারাবরণ করা সত্ত্বেও সারাজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতির প্রতি অবিচল থেকে তিনি তার সাংগঠনিক দায়িত্ব পালন করে গেছেন। তিন দশকের বেশি সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃত্বদানকারী এই নেতা মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক ও সফল সংগঠকের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে তিনি একুশে পদক লাভ করেন।

প্রধানমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ট্যাগস :

মতিউর রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আপডেট সময় : ০২:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩