শিরোনাম:
মধ্যরাতে কারওয়ান বাজারে গাড়ির শোরুমে আগুন
Astha DESK
- আপডেট সময় : ০৪:২৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
মধ্যরাতে কারওয়ান বাজারে গাড়ির শোরুমে আগুন
আস্থা ডেস্কঃ
রাজধানীর কারওয়ান বাজারে স্টার কাবাব রেস্তোরাঁর পাশে গাড়ির শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে এতে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত ১টা ২২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের হটলাইনের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার শিহাব সরকার। তিনি তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুন লাগার কারণ জানাতে পারেননি।
দৈনিক আস্থা/এমএইচ
















