ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহের ভালুকায় ট্রাকে ধাক্কায় চালক ও হেলপার নিহত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় থেমে থাকা ট্রাকে ধাক্কা দেয়ায় পিকআপ চালক ও হেলপার নিহত হয়েছেন।শুক্রবার (৫ মার্চ) দিনগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার মৃত চান মিয়ার ছেলে পিকআপের মালিক ইমরান (২৬) ও একই উপজেলার সদর আলী শেখের ছেলে গাড়ির চালক কাওছার শেখ (২৫) ।

ভালুকা হাইওয়ে থানার ইনচার্জ মশিউর রহমান বলেন, ‘নেত্রকোনা থেকে ছেড়ে আসা ডাব বোঝাই একটি পিকআপ ভালুকা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে আসলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।’

তিনি আরও বলেন, ‘পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’

ট্যাগস :

ময়মনসিংহের ভালুকায় ট্রাকে ধাক্কায় চালক ও হেলপার নিহত

আপডেট সময় : ১১:২২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১