ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মস্কোর সামরিক নেতৃত্ব উৎখাত করা হবে-ওয়াগনার

Astha DESK
  • আপডেট সময় : ১২:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / ১০৫২ বার পড়া হয়েছে

মস্কোর সামরিক নেতৃত্ব উৎখাত করা হবে-ওয়াগনার

আন্তর্জাতিক ডেস্কঃ

রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে ভাড়াটে যোদ্ধাদল ওয়াগনার গ্রুপ। এরইমধ্যে ২৫ হাজার সেনা নিয়ে সীমান্তবর্তী অঞ্চল থেকে রাজধানীর পথে যাত্রা করেছে বিদ্রোহীরা।

ভাড়াটে যোদ্ধাদের গ্রুপটির প্রধান ইভজেনি প্রিগোজিন হুমকি দিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তারা ক্ষমতাচ্যুত করে ছাড়বেন এবং এই পথে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের ধ্বংস করে দেয়া হবে।

ইউক্রেন সীমান্তবর্তী অনেক এলাকায় এরইমধ্যে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এ কারণে, মস্কোসহ রাশিয়ার বিভিন্ন শহরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিদ্রোহ রুখতে প্রিগোজিনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে ক্রেমলিন।

প্রসঙ্গত, শুক্রবার (২৩ জুন) এক টেলিগ্রাম বার্তায় আবারও কোনো প্রমাণ ছাড়াই ওয়াগনার প্রধান দাবি করেন যে, দুই হাজার ওয়াগনার সেনাকে হত্যা করেছে রুশ সেনারা। হুঁশিয়ারি দেন প্রতিশোধের। তবে, এটিকে সামরিক অভ্যুত্থান নয় বরং ন্যায়বিচারের যাত্রা বলে আখ্যা দেন প্রিগ্রোঝিন। মস্কোয় সামরিক নেতৃত্ব উৎখাত করাই লক্ষ্য। সূত্র-আলজাজিরা।

ট্যাগস :

মস্কোর সামরিক নেতৃত্ব উৎখাত করা হবে-ওয়াগনার

আপডেট সময় : ১২:৪৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩