ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের ‘সমন্বয়হীনতা’ রয়েছে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের ‘সমন্বয়হীনতা’ রয়েছে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কর্নেল তাহের মিলনায়তনে এক আলোচনা সভায় এই ‘সমন্বয়হীনতা’ দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সরকারের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, জনগণের অসচেতনতাকে না দূষে, হাল না ছেড়ে দিয়ে করোনা মোকাবিলায় সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা দূর করতে হবে।

ইনু বলেন, করোনার কাছে আত্মসমর্পণ বা সহবাস করে জীবনও বাঁচবে না, জীবিকাও রক্ষা হবে না, অর্থনীতিও সচল হবে না।করোনাকে কোনঠাসা করার যুদ্ধ চালু রাখতে হবে।

জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান শওকতের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

করোনায় গত বছর ৩ আগস্ট মারা যাওয়া হাবিবুর রহমান শওকতকে ‘জাতির সূর্যসন্তান’ আখ্যা দেন ইনু।তিনি বলেন, বৈষম্য-বঞ্চনা থেকে মানুষের মুক্তির লক্ষ্যে সমাজতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়েই হাবিবুর রহমান শওকতের স্বপ্ন বাস্তবায়নে জাসদের নেতাকর্মীদের সংগ্রাম চলবে।

সভায় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, ঢাকা মহানগরের সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি মীর হোসাইন আখতার, জাতীয় নারী জোটের আহ্বায়ক ও জাসদ সহ-সভাপতি আফরোজা হক, ঢাকা মহানগরের যুগ্ম সমন্বয়ক ও জাসদ সহ-সভাপতি নুরুল আকতার প্রমুখ বক্তব্য দেন।

[irp]

ট্যাগস :

করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারের ‘সমন্বয়হীনতা’ রয়েছে

আপডেট সময় : ০৫:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১