ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

মহেশ-দীপিকা জুটি বাঁধবেন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৪৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • / ১০৭২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অন্যদিকে, প্রিন্স অব টলিউড হিসেবে পরিচিত অভিনেতা মহেশ বাবু। গুঞ্জন শোনা যাচ্ছে, এবার একসঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তারা।

প্রাচীন সাহিত্যগ্রন্থ ‘রামায়ণ’ নিয়ে সিনেমা তৈরি করছেন প্রযোজক মধু মানতেনা। এই সিনেমার ঘোষণা দেওয়ার পর থেকে এতে কারা অভিনয় করবেন তা নিয়ে অনেক জল্পনা হয়েছে। জানা গেছে, এতে সীতা চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। কিন্তু রাম চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

কিছুদিন আগে শোনা যায়, সিনেমাটিতে রাম চরিত্রে দেখা যাবে অভিনেতা হৃতিক রোশানকে। কিন্তু সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছে, সিনেমাটিতে অভিনয় করবেন মহেশ বাবু। নির্মাতারা নাকি এ বিষয়ে এই অভিনেতার সঙ্গে আলোচনাও করেছেন। যদিও এ বিষয়ে পিংকভিলা ডটকম মহেশের টিমের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি অস্বীকার করেছেন তারা।

এর আগে ‘বাহুবলি’ সিনেমাখ্যাত প্রভাসকেও নাকি চরিত্রটির জন্য প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক মধু মানতেনা। কিন্তু ইতোমধ্যে ‘আদিপুরুষ’ সিনেমায় রামের চরিত্রে অভিনয় করছেন এই অভিনেতা। এজন্য প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

‘রামায়ণ’ সিনেমাটি পরিচালনা করবেন ‘দঙ্গল’ সিনেমার পরিচালক নিতেশ তিওয়ারি ও ‘মম’ সিনেমাখ্যাত পরিচালক রবি উদয়ওয়ার। প্রযোজনা করছেন মধু মানতেনা, আল্লু অরবিন্দ, নমিত মালহোত্রা। সিনেমাটি তিন ভাগে মুক্তি পাবে। এতে হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি, গুজরাটি ও পাঞ্জাবি ইন্ডাস্ট্রির অভিনেতারা অভিনয় করবেন। নির্মাতারা এটিকে ভারতের পাশাপাশি বিশ্বের সকল দর্শকের জন্য তৈরি করতে চাইছেন বলে জানা গেছে।

ট্যাগস :

মহেশ-দীপিকা জুটি বাঁধবেন

আপডেট সময় : ০৭:৪৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১