ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায় নূরানী বিভাগের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও বই বিতরণ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:১৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / ১০৭৯ বার পড়া হয়েছে
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়ি প্রতিনিধিঃ জেলার মাটিরাঙ্গা উপজেলা সদরের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে নূরানী বিভাগের শিক্ষা কার্যক্রম উদ্বোধন এবং ২০২১সালে বিভিন্ন শ্রেণিতে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২রা জানুয়ারি) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার হল রুমে মাদরাসার গভর্ণিং বডির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ সামছুল হক বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্যে রাখেন প্রতিষ্টানটির অধ্যক্ষ কাজী মোঃ সলিম উল্যাহ্।
আরো বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ ও নূরানী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোঃ হানিফুর রহমান ও মাদরাসা গভর্ণিং বডির সদস্য মোঃ আব্দুল কাদের প্রমুখ। নূরানী শিক্ষা সম্প্রসারনের মাধ্যমে অত্র মাদরাসায় ধর্মীয় শিক্ষার নতুন কপাট বিস্তৃত করা হয়েছে উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, ধর্মীয় শিক্ষা হচ্ছে ইসলামের মুল চালিকা শক্তি তাছাড়া প্রতিটি মুসলমানের ধর্মীয় জ্ঞান অর্জন করা উচিত। নৈতিক, আদর্শিক ও চারিত্রিক দৃঢ়তাসম্পন্ন জনশক্তি উৎপাদনের জন্য ধর্মীয় মূল্যবোধ চর্চার কোন বিকল্প নেই। এসময় মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায় স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার পরিদর্শন করেন অতিথীরা এবং ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নূরানীর শিক্ষা সামগ্রী ও অন্যান্য শ্রেণির বই বিতরণ করা হয়।
ট্যাগস :

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসায় নূরানী বিভাগের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও বই বিতরণ

আপডেট সময় : ১১:১৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১