ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাঠে নামছে প্রায় ১০ লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০১৩ বার পড়া হয়েছে

মাঠে নামছে প্রায় ১০ লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/সাজ্জাদ রায়হানঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে মাঠে নামছেন সেনাসহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, আগে থেকেই মাঠে আছে সেনাবাহিনী। তবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে তারা ৭ দিন থাকবে। একই সঙ্গে ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

তিনি আরও জানান, এরইমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি এবং কোস্টগার্ড মোতায়েন করা হবে। এছাড়া স্থানীয় বেসামরিক প্রশাসনের সহায়তায় ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।

জানা যায়, এবার বিভিন্ন বাহিনীর মোট ৯ লাখ ৭০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনি দায়িত্ব পালন করবেন।

এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) ৫ লাখ ৭৬ হাজার ৪শ ৮৩ জন, সেনাবাহিনী ১ লাখ ৩ হাজার, নৌ-বাহিনী ৫ হাজার, বিমান বাহিনী ৩ হাজার ৭শ ৩০, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ হাজার ৪শ ৫৩ জন, কোস্ট গার্ড ৩ হাজার ৫শ ৮৫, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬শ ৩ জন, র‌্যাব ৯ হাজার ৩শ ৪৯ জন, চৌকিদার-দফাদার ৪৫ হাজার ৮শ ২০ জন সদস্য।

ট্যাগস :

মাঠে নামছে প্রায় ১০ লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য

আপডেট সময় : ০২:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬