ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মাদক ব্যবসার জেড়ে যুবককে কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ১০:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

মাদক ব্যবসার জেড়ে যুবককে কুপিয়ে হত্যা

আস্থা ডেস্কঃ

রংপুরে পূর্ব বিরোধের জেরে রাকিব হাসান (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর বৈরাগীপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মো. মমিন (৪২) ও তার সহযোগীরা রাকিবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিহত রাকিব পূর্বে অভিযুক্ত মমিনের সঙ্গে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সেই সূত্রে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এছাড়াও ঘটনার আগের দিন মমিনের স্ত্রীর সঙ্গে রাকিবের হাতাহাতির ঘটনাও হত্যার পেছনে তাৎক্ষণিক কারণ হিসেবে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন হঠাৎ করেই রিকশাযোগে এসে মমিন ও তার দলবল রাকিবের ওপর হামলা চালায়। পরে তাকে গলা কেটে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এদিকে নিহতের পরিবার জানায়, রাকিবের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে গত বছরের ১৪ নভেম্বর কোতোয়ালি থানায় অভিযুক্ত মমিন মিয়াকে প্রধান আসামি করে মোট ছয়জনের নামে মামলা করেছিলেন। ওই মামলার জের ধরে এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের অভিযোগ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত রাকিবের সঙ্গে অভিযুক্তদের পূর্ব বিরোধ ছিল। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে কাজ চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মাদক ব্যবসার জেড়ে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ১০:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬