ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় তদন্তে কমিটি গঠন

Astha DESK
  • আপডেট সময় : ১১:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / ১০৩৬ বার পড়া হয়েছে

মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় তদন্তে কমিটি গঠন

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে হতাহতের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে প্রধান করে তদন্ত কমিটিকে আগামী ২ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ রোববার সকালে শিবচরে হাইওয়ে এক্সপ্রেসের রেলিং ভেঙে একটি যাত্রীবাহী বাসটি খাদে পড়ে ১৯ জনের নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শিবচর হাইওয়ে থানার ওসি আবু নাঈম মোঃ মোফাজ্জল হক বলেন, রোববার সকাল ৮টার দিকে খুলনা থেকে ইমাদ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পদ্মা সেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর সীমানা এলাকায় পৌঁছালে সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। এসময় আহত অন্তত ২৫ জনকে উদ্ধার করে শিবচর উপজেলা হাসপাতাল ও পাঁচ্চর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়।

ট্যাগস :

মাদারীপুরের সড়ক দুর্ঘটনায় তদন্তে কমিটি গঠন

আপডেট সময় : ১১:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩