ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মানিকগঞ্জ দৌলতপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৩২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • / ১০৬১ বার পড়া হয়েছে

মুহাম্মদ রেজাউল করিম, দৌলতপুর উপজেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণিপড়ুয়া মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ধর্ষণকারী ও তার সহযোগী দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণকারী একই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র এবং তার সহযোগী বন্ধু পাশের একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে ছাত্র।

রোববার বিকেলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই মেয়েটিসহ পঞ্চম শ্রেণিপড়ুয়া বান্ধবীর সঙ্গে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরছিল। পথ্যিমধ্যে একই মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র তাদেরকে জোর করে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়।

ষষ্ঠ শ্রেণিপড়ুয়া মেয়েটিকে সে ধর্ষণ করে এবংবান্ধবীকে পাশের রুমে আটকে রাখে। এই সময়ে ধর্ষণকারীর বন্ধু মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করে। এসব ঘটনা কাউকে বললে, ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। মেয়েটি বাড়ি ফিরে মা-বাবার কাছে বিষয়টি জানায়। মেয়েটির মা বাদী হয়ে রোববার সকালে দৌলতপুর থানায় ধর্ষণ মামলা করেন। ওইদিনই বিকেলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ওসি মো. জাকারিয়া হোসেন বলেন, অভিযুক্তদের কাছ থেকে ধর্ষণের ভিডিও ক্লিপ সংগ্রহ করেছে পুলিশ। সোমবার তাদের আদালতে পাঠানো হবে। সেই সাথে ভুক্তভোগীকে পরীক্ষার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হবে।

ট্যাগস :

মানিকগঞ্জ দৌলতপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:৩২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২