মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে
- আপডেট সময় : ০২:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে
আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন প্রশাসন এখন ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিতে শুরু করেছে। মূল লক্ষ্য হচ্ছে চলমান যুদ্ধের ধ্বংসযজ্ঞ কমানো এবং ভবিষ্যতে স্থায়ী শান্তি স্থাপন করা। সূত্র-সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
আজ রোববার (২২ মার্চ) সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ওয়াশিংটন তিন সপ্তাহ ধরে চলা বিধ্বংসী সংঘাতের পর কুটনৈতিক ভিত্তি (ডিপ্লোম্যাটিক গ্রাউন্ডওয়ার্ক) তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। যুদ্ধের ভয়াবহতা এবং দীর্ঘমেয়াদী সংকটের কথা বিবেচনায় রেখে, হোয়াইট হাউস সামরিক শক্তির পাশাপাশি কূটনীতির পথও খোলা রাখতে চাইছে।
ওয়াশিংটনের সূত্রে জানা গেছে, টানা তিন সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে।
মার্কিন প্রশাসনের সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি আরও অন্তত দুই-তিন সপ্তাহ স্থায়ী হতে পারে। এর মধ্যেই ট্রাম্প প্রশাসনের উপদেষ্টারা যুদ্ধের অবসান ঘটানোর একটি খসড়া পরিকল্পনা তৈরি করতে চাইছেন। যদিও সরাসরি যোগাযোগ এখনো হয়নি।
তবে মিশর, কাতার এবং যুক্তরাজ্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এই দেশগুলোর মাধ্যমে ওয়াশিংটন তেহরানের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে। মূল লক্ষ্য হলো টেকসই শান্তি চুক্তি, যা মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাবে।
ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা হুমকির মাঝে, এই শান্তির খবর কিছুটা স্বস্তি দিচ্ছে বিশ্ববাসীর জন্য। তবে ইরান কূটনৈতিক প্রস্তাবনায় কী প্রতিক্রিয়া দেয় এবং যুদ্ধের ময়দানে এর প্রভাব কী হয়, তা এখন দেখার বিষয়। (তথ্যসূত্র: তাস)
দৈনিক আস্থা/এমএইচ



















