ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে ট্রাক চাপায় নারী নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

মিরপুরে ট্রাক চাপায় নারী নিহত

কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাক চাপায় জেসমিন (৩০) নামে এক নারী নিহত হয়েছে। আজ শনিবার (১২আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জেসমিন তালতলা গ্রামের মামুনুর রশিদ লিপুর স্ত্রী।

এ সময় গুরুতর আহত ভ্যানচালক আবদুল্লাহ, জেসমিনের মা মিনারা ও ছেলে মুবিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে পুলিশ।

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

ট্যাগস :

মিরপুরে ট্রাক চাপায় নারী নিহত

আপডেট সময় : ০৮:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩