ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে পূর্ববিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / ১০০৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে পূর্ববিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে মোয়াজ্জেম মোল্লা নামক ১জনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার রাত ৮টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের বেশনাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম মোল্লা ওই এলাকার তমিজউদ্দিন মোল্লার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একই এলাকার মন্টু মিয়ার ছেলে লিটনের সঙ্গে নিহত মোয়াজ্জেমের পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে শনিবার রাতে মোয়াজ্জেমের ওপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষ। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে লিটন ও তার লোকজন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে আশংকাজনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম বলেন, পূর্ববিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

মুন্সীগঞ্জে পূর্ববিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:৪৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬