শিরোনাম:
মুন্সীগঞ্জে মদ্যপানে নিহত-৪, অসুস্থ্য-৩
Astha DESK
- আপডেট সময় : ০৫:১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১১০৯ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে মদ্যপানে নিহত-৪, অসুস্থ্য-৩
আস্থা ডেস্কঃ
মুন্সীগঞ্জে মদ্যপানে করে অসুস্থ হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলো, কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।
হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলো, রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারি (২৬)।
টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। খোঁজ নেওয়ার চেষ্টা করছি।















