ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
  • / ১০৭২ বার পড়া হয়েছে

মুরাদনগরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

কুমিল্লা প্রতিনিধিঃ

জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে কুমিল্লার মুরাদনগরে ভূমিসেবা সপ্তাহ/২৩ এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২২মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দীন ভূঞা জনী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা এর সভাপতিত্বে ও শিক্ষক জামাল হোসেনের সঞ্চালিত সভায় ভূমিসেবার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধূরী, বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধূরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, মুরাদনগর প্রেসক্লাবের সহ-সভাপতি বেলাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম শারফিন শাহ্, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন প্রমূখ।

এসময় উপজেলা স্কাউট এর সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদসহ সকল উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ৬ জন ভূমিহীন ও গৃহহীনকে নামজারিসহ সকল কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়। এ ভূমিসেবা চলবে ২২মে থেকে আগামী ২৮মে পর্যন্ত।

ট্যাগস :

মুরাদনগরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

আপডেট সময় : ০৪:০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩