মেয়রকে সংবর্ধনা দিলেন ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠন
- আপডেট সময় : ০৬:৫৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭২ বার পড়া হয়েছে
মেয়রকে সংবর্ধনা দিলেন ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠন
চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা’র নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটনকে ফুলেল শুভেচ্ছা ও সন্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে উপস্থিত বিশেষ অতিথিদ্বয়কে সন্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শনিবার সন্ধায় ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের পক্ষ থেকে সংগঠনের অস্থায়ী কার্যালয় বাসষ্টান্ডে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের সম্পাদক মন্ডলির সহ-সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হাসান রতন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর মামুনুর রশিদ চৌধুরী, পৌর কাউন্সিলর আব্দুস জব্বার মাসুদ, হারান দত্ত, মজিদ মন্ডল, বিশিষ্ট্য ব্যাবসায়ী ও সমাজ সেবক আনন্দ গুপ্ত।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের সভাপতি আনিছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক মজু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক অনুপ দত্ত, কোষাদক্ষ সোহাগ খান, প্রচার সম্পাদক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মিলন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহিন, সংগঠনের কার্যকারী সদস্য হিরা, হোসেন, রেজাউল, সদস্য সায়েম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত ব্যাবসায়ী সমিতির সভাপতি নওশাদ আলম মুন্না ও প্রয়াত প্রবীণ শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শেষে সংগঠনের আয়োজনে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় এবং সংগঠনের সদস্য সেকেন্দার আলী জিন্নাহ জাদু প্রদর্শণ করেন।


























