ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্র নির্বাচনে যে দলই আসুক, সমস্যা হবে না: পররাষ্ট্রমন্ত্রী

News Editor
  • আপডেট সময় : ০৬:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • / ১১০৬ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির নাগরিকদের রায় দেয়া শেষ। এখন চলছে ভোট গণনা। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো নির্বাচনের ফলাফলের পূর্বাভাস দিতে শুরু করেছে। তাতে ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, আমাদের কোনো সমস্যা হবে না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো দেশের পররাষ্ট্র নীতি কোনো ব্যক্তির ওপর নির্ভর করে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। সে কারণে তাদের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন আমাদের কোনো সমস্যা হবে না।’

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান অনলাইনের এক প্রতিবেদনের সর্বশেষ এক প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ২৩৮টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেক্টোরাল ভোট। বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি

কোনো দেশের সঙ্গে আমাদের শত্রুতা নেই উল্লেখ করে মোমেন বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট ভালো। ভূ-রাজনৈতিকভাবেও খুব ভালো অবস্থানে আছি আমরা। নিরপেক্ষতাও বজায় রেখেছি। কোনো দেশের সঙ্গে আমাদের শত্রুতা নেই। আমরা সবার মঙ্গল কামনা করি।’ সামনের দিনগুলোতে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ খুব ভালোভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্র নির্বাচনে যে দলই আসুক, সমস্যা হবে না: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:৩৭:১২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০