ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যেন তারকাদের আসর এবার কি বিয়ের পিঁড়িতে মিমি?

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

এ যেন তারকাদের আসর। একই সঙ্গে পর্দায় হাজির হলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার। তাদের সঙ্গে ছিলেন আবার রচনা ব্যানার্জী। এ কোনও ছবি নয়। টিভি শো ‘‌দিদি নম্বর ১’‌-এর মঞ্চ। সেখানে একই সঙ্গে নানা খেলায় মাতলেন নায়িকারা। ‘দিদি’ রচনার সঙ্গে ভাগ করে নিলেন নিজেদের গল্প।

নীল শাড়িতে হাজির হয়েছিলেন নুসরাত। তিনি সাফ জানিয়ে দিলেন, মিমির জন্য পাত্র খুঁজছেন। যার ইন্টান্যাশনাল লুক হতে হবে, কিন্তু তাকে হতে হবে বাঙালি। সবুজ সালোয়ারে এসেছিলেন মিমি। তিনি অবশ্য কিছু বলেননি। শুধু নিজের স্বকীয় হাসিতে ধরা দিয়েছেন।

এরপরই শুরু জল্পনা। তবে কি নুসরাতের মতো মিমির জীবনেও এল প্রেম?‌ নাকি শুধুমাত্র ঠাট্টা?‌ মিমি চুপ ছিলেন। তবে নিন্দুকরা বলছেন, নুসরাত আসলে নিজের কথা চাপা দিতেই এসব বলেছেন।

ট্যাগস :

যেন তারকাদের আসর এবার কি বিয়ের পিঁড়িতে মিমি?

আপডেট সময় : ০৫:১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১