ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

রংপুরের বদরগঞ্জে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার

Md Elias
  • আপডেট সময় : ১০:২৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

রংপুরের বদরগঞ্জে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

রংপুরের বদরগঞ্জে চঞ্চলা রানী (২২) নামে এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। আজ শনিবার (২৮ মে) সকাল সাড়ে ১০ টার দিকে রংপুরের বদরগঞ্জ পৌরশহরের শংকরপুর তেলীপাড়ায় এঘটনা ঘটে।

গৃহবধুর স্বামী বিষু অধিকারীর দাবি, সে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছে। দীর্ঘদিন ধরে সে মানসিকসহ নানা রোগে ভুগছিলেন বলেও দাবি করেন তার শ্বশুড়বাড়ীর লোকজন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিষু অধিকারীকে আটক করা হয়। পুলিশের গোয়েন্দা শাখার (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ ময়না তদন্তের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নিহতের স্বামী বিষু অধিকারী কাজের জন্য বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় শয়ন কক্ষে হঠাৎ তার স্ত্রীর চিৎকার শব্দ শুনে সে ঘরে ঢোকেন। রক্তাক্ত গলাকাটা অবস্থায় স্ত্রী চঞ্চলা রানী মেঝেতে পড়ে ছটফট করছিল।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে নেওয়ার পরামর্শ দেন। রংপুরের নেওয়ার প্রস্তুতিকালে সে মারা যায়। পরে থানায় খবর দেওয়া হলে তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের স্বামী বিষুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

নিহতের স্বামী বিষু অধিকারী দাবি করে বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে কোন ধরনের ঝগড়া বিবাদ নেই। কিন্তু সে বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এরমধ্যে রংপুরে নিয়ে তার উন্নত চিকিৎসা করানো হয়। নিজে নিজে সে আবোল-তাবোল কর্থা-বার্তা বলতো। সে কারণে আমার স্ত্রী নিজের গলায় ছুরি দিয়ে আত্মহত্যা করেছে।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রোকসানা পারভিন বলেন, ‘প্রথমে ওই গৃহবধুকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হলে হাসপাতাল চত্বরে সে মারা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, গলাকাটার ঘটনাটি স্পর্শকাতর। এ কারণে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যদের খবর পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়। নিহতের স্বজনরা কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ করলে মামলা নেওয়া হবে বলে জানান তিনি।

ট্যাগস :

রংপুরের বদরগঞ্জে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:২৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২