ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

রংপুরে পরিবারের সবাইকে অচেতন করে গৃহবধূকে ধর্ষণ

Md Elias
  • আপডেট সময় : ১১:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • / ১০৬২ বার পড়া হয়েছে

রংপুরে পরিবারের সবাইকে অচেতন করে গৃহবধূকে ধর্ষণ

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

রংপুরের বদরগঞ্জ উপজেলায় পরিবারের সদস্যদের অচেতন করে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মোস্তাকিন ও মিলন হোসেন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ মে) বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী আর অভিযুক্ত তিনজন একে অন্যের বন্ধু। শুক্রবার (২০ মে) দিনের বেলায় তারা একসঙ্গে ঘোরাঘুরি করেন। পরে একই দিন রাতে ভুক্তভোগী গৃহবধূর শ্বাশুড়ি তাদের রান্না করে খাওয়ান। এ সময় কৌশলে ভুক্তভোগী গৃহবধূ ও তার শ্বশুর-শ্বাশুড়ি আর স্বামীকে খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেন অভিযুক্তরা।

এদিকে ভাত খাওয়ার পরপরই পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে রাঁত প্রায় ১টার দিকে ভুক্তভোগী গৃহবধূর রুমে প্রবেশ করে তার স্বামীর তিন বন্ধু। এ সময় তারা তাদের বন্ধুর হাত-পা রশি দিয়ে বেঁধে মুখে টেপ লাগিয়ে অচেতন স্ত্রীকে ধর্ষণ করে। একপর্যায়ে জ্ঞান ফিরে এলে ভুক্তভোগী গৃহবধূ চিৎকার শুরু করে। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

অপর দিকে শনিবার (২১ মে) সকালে ভুক্তভোগী ওই গৃহবধূসহ তার স্বামী ও শ্বশুর-শ্বাশুড়িকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ধর্ষণের শিকার গৃহবধূকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ধর্ষনের খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতাও মিলেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই যুবককে শনিবার (২১ মে) আটক করা হয়েছে। অভিযুক্ত অন্য একজনকেও ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

ট্যাগস :

রংপুরে পরিবারের সবাইকে অচেতন করে গৃহবধূকে ধর্ষণ

আপডেট সময় : ১১:২৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২