ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

রংপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধিঃ

রংপুরে পুকুর থেকে রকি মিয়া (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে কাউনিয়া উপজেলার হারাগাছ কিশামত হাজিপাড়ার একটি পুকুর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। রকি মিয়া হাজিরহাট থানার মনোহর গ্রামের তছলিম উদ্দিনের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন হারাগাছ থানার ওসি মোজাম্মেল হক।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুকুরে রকির লাশ ভাসতে দেখে পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মোজাম্মেল হক বলেন, কি কারণে রকি মিয়া মারা গেছে তার কারণ অনুসন্ধানে লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থ জনিত কারণে পুকুরে ডুবে মারা যেতে পারে।

ট্যাগস :

রংপুরে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩