ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

রাঙ্গামাটি শক্তিমান চাকমা হত্যা মামলায় গ্রেফতার ১

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০১:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃরাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের আহ্বায়ক তপনজ্যোতি চাকমা বর্মার হত্যা ঘটনায় মিন্টু চাকমা (৩৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় একটি এলপি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, নোটবুক ও পাঁচটি মোবাইল সিম জব্দ করা হয়।

শুক্রবার (৭ মে) রাতে নানিয়ারচরের বেতছড়ির ১৮ মাইলে নিজ বাসা থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হয় তাকে।

[irp]

গ্রেফতার মিন্টু চাকমা প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফের সদস্য।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ও সেনা জোনের যৌথ সহায়তায় নানিয়ারচর থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামিকে নিজ বাসা থেকে গ্রেফতার করে। এসময় তার শয়নকক্ষ থেকে অস্ত্র ও যাবতীয় সরঞ্জামাদি জব্দ করা হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ মে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতি-জেএসএসের (এমএন লারমা) সহ-সভাপতি শক্তিমান চাকমাকে হত্যা করা হয়।

ট্যাগস :

রাঙ্গামাটি শক্তিমান চাকমা হত্যা মামলায় গ্রেফতার ১

আপডেট সময় : ০১:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১