ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ট্রেনের ধাক্কায় আইনজীবী নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬৮ বার পড়া হয়েছে

রাজধানীতে ট্রেনের ধাক্কায় আইনজীবী নিহত

আস্থা ডেস্কঃ

রাজধানীর খিলক্ষেত রেলগেটের দক্ষিণ পাশের রেললাইন এলাকায় ট্রেনের ধাক্কায় ইকবাল হোসেন (৪৫) নামে এক আইনজীবী মারা গেছেন। রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ঘটনাটি ঘটে।

সে টঙ্গী পূর্ব দক্ষিণ আরিচপুরে বাড়ি আলী আকবরের ছেলে। ঢাকায় ধানমন্ডি ১০/এ রোডের ২৩১ নম্বর বাসায় বসবাস করতেন।

খবর পেয়ে রাত ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক আলী আকবর বলেন, খিলক্ষেত রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া চট্রগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় মারা যায় ওই ব্যক্তি। পরে তার কাছে থাকা ভিজিটিং কার্ড পাওয়া যায়। পরে স্বজনদের সঙ্গে কথা বলে তার পরিচয় শনাক্ত করা হয়।

তিনি আরও বলেন, কেন এই আইনজীবী খিলক্ষেত এলাকায় গিয়েছিলেন স্বজনেরা জানাতে পারেননি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

ট্যাগস :

রাজধানীতে ট্রেনের ধাক্কায় আইনজীবী নিহত

আপডেট সময় : ০৬:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩