ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বিএনপি প্রার্থীকে সমর্থন, জামায়াতের বিরুদ্ধে ‘জিহাদ’-হেফাজত আমির Logo নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৩ নেতাকর্মী খালাস Logo যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান Logo ভোটের দিন দেশে আসতে পারছেন না আনসারী Logo মাগুরায় জামায়াতের ৫ নেতাকর্মী আটক Logo সাউন্ড গ্রেনেড জলকামান দিয়ে সরকারি কর্মচারীদের সরাল পুলিশ Logo কোন যোগ্যতায় নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেবেন—জাহেদ উর রহমান Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী

রাজধানীতে নিরাপত্তাকর্মী খুন

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • / ১০৩৭ বার পড়া হয়েছে

রাজধানীতে নিরাপত্তাকর্মী খুন

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর আগারগাঁওয়ে ছুরিকাঘাতে দেওয়ান আজিম ইসলাম (৬০) নামের এক নিরাপত্তাকর্মী খুন হয়েছেন। রোববার (২৫ জুন) দিবাগত রাত তিনটার দিকে আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের পাশে ৫৯নং মিয়া টাওয়ারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সাগর নামের একজনকে আটক করছে পুলিশ।

নিহত আজিম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুবুরিয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি পশ্চিম আগারগাঁওয়ের ওই বাড়ির নিরাপত্তাকর্মী ছিলেন তিনি। তার স্ত্রী ও এক মেয়ে গ্রামের বাড়িতে থাকেন। তার বুকে পাঁচটি যখমের চিহ্ন পাওয়া গেছে।

বাড়ির মালিক ইমাম হোসেন জানান, রাত আনুমানিক তিনটার দিকে খবর পেয়ে নিচতলায় নিরাপত্তা কর্মীর রুমের সামনে রক্তাক্ত অবস্থায় আজিমকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ওই বাড়ির দ্বিতীয়তলায় থাকা এক অফিসের পিয়ন সাগর (১৮) তাকে ছুরিকাঘাত করেছেন বলে জানতে পেরেছেন। ঘটনার সময় হাতে আঘাত পান সাগর। চিকিৎসার জন্য পরবর্তী সময়ে একাই ঢাকা মেডিকেলে আসেন। সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ইমরান জানান, মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য তাদের একাধিক টিম কাজ করছে।

ট্যাগস :

রাজধানীতে নিরাপত্তাকর্মী খুন

আপডেট সময় : ১২:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩