ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৬:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

রাজধানীতে ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে নির্মাণাধীন ভবনের পাঁচতলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুই শ্রমিক। আজ বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বাড্ডার আফতাবনগর জি ব্লকের ৮ নম্বর রোডের ৬ নম্বর বাসা এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার কড়াইকাটা গ্রামের মংলা শেখের ছেলে মোঃ রবিউল ইসলাম ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোঃ সুমন।

জানাযায়, পাঁচতলা বাড়ির বাইরের সাইডে মাঁচা বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন শ্রমিকরা। কাজ করার একপর্যায়ে মাঁচা ভেঙে সবাই নিচে পড়ে গেলে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

ট্যাগস :

রাজধানীতে ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৬:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩