ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রাজধানীতে মদ্যপানে যুবতীর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১১:২২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

রাজধানীতে মদ্যপানে যুবতীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় মদ্যপানে জান্নাত আক্তার (২৪) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইমু আক্তার (২৫) নামে আরও এক যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুজনেই বিউটি পার্লারে কাজ করতো।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। অসুস্থ ইমুতে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

মৃত জান্নাত আক্তারের মামাতো বোন তানহা ইসলাম বলেন, জান্নাত ও ইমু আক্তার দুজনেই একটি বিউটি পার্লারে কাজ করে। তারা দুজনেই খালাতো বোন। বসুন্ধরা আবাসিক এলাকা তারা দুজনে একসাথেই থাকতেন। রাতে তারা দুজনেই মদ্যপান করে। সকালে দিকে তারা দুজনেই অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসা জান্নাতকে মৃত ঘোষণা করেন। আহত ইমু আক্তারকে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন চিকিৎসক। মৃত জান্নাত ও ইমু আক্তার দুজনের বাড়ি টাঙ্গাইল জেলার সদর থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি। অসুস্থ আরও একজনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে।

ট্যাগস :

রাজধানীতে মদ্যপানে যুবতীর মৃত্যু

আপডেট সময় : ১১:২২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩