শিরোনাম:
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৫
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৩:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
- / ১০৭১ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেরফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
[irp]
গ্রেফতারের সময় তাদের হেফাজত ১০০ গ্রাম হেরোইন, ৩৪০ বোতল ফেন্সিডিল, ১০ কেজি ৪৯৫ গ্রাম গাঁজা ও ২ হাজার ৭৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে।






















