রাজধানীতে সন্তানকে জবাইয়ের পর মায়ের আত্মহত্যা
- আপডেট সময় : ০৯:৪৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
- / ১০২৬ বার পড়া হয়েছে
রাজধানীতে সন্তানকে জবাইয়ের পর মায়ের আত্মহত্যা
আস্থা ডেস্কঃ
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় সন্তানকে জবাই করে হত্যার পর আত্মহত্যা করেছেন মা। আজ শুক্রবার (৩ এপ্রিল) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজি অটোরিকশা চালক স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে মা তার শিশু সন্তানকে হত্যার পরে নিজে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি আরও বলেন, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে খিলগাঁওয়ের তারাবাগ ২নং গলির পান্না বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। ওই নারীর নাম নার্গিস বেগম (৩৭)। তার বাবার নাম স্বপন মিয়া। আর নার্গিসের নিহত সন্তানের নাম মাহিম (৫)।
মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
দৈনিক আস্থা/এমএইচ



















