ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

রাজশাহীতে একদিনে করোনায় সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • / ১০৭০ বার পড়া হয়েছে

রাজশাহীতে একদিনে করোনায় সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ রাজশাহীতে আগের সব রেকর্ড ভেঙে করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগের তিন জেলায় গত ২৪ ঘণ্টায় এই মৃত্যু হয় তারা সবাই রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার (৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ৩০ মে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যু হওয়া ১৬ জনের মধ্যে ১০ জন করোনা পজিটিভ রোগী ছিলেন। আর বাকি ৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তারা সবাই করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

ডা. সাইফুল ফেরদৌস আরও জানান, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, রাজশাহীর ৬ জন এবং নওগাঁ জেলার একজন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঁচজন, হাসপাতালের ৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন করে, ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে দু’জন করে এবং ৩৯ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন। মূলত ঈদুল ফিতরের পর থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে উদ্বেগজনক হারে মৃত্যু ও সংক্রমণ বাড়ছে।

[irp]

কেবল গত ২৪ মে দুপুর থেকে ৪ জুন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করােনা সংক্রমিত ছিলেন ৫৬ জন। অন্যদের করােনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা সাইফুল ফেরদৌস জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, রাজশাহীর ১৩ জন, নওগাঁর ৩ জন ও নাটোরের ১ জন রয়েছেন। এ নিয়ে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ভর্তি আছেন ২২৫ জন রােগী।

এদিকে, দিন দিন করোনা ইউনিটে রোগী বেড়ে যাওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে চিকিৎসক সংকট। করোনা রোগীদের সামাল দিতে গিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, কর্তৃপক্ষ ৩০ জন চিকিৎসকের চাহিদা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছে। কিন্তু এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের বেড সংখ্যা ২৩০ থেকে বাড়িয়ে ২৬৪টি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রামেক হাসপাতাল পরিচালক।

[irp]

ট্যাগস :

রাজশাহীতে একদিনে করোনায় সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১