ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

রাজশাহীতে ট্রাক চাপায় নিহত ২, আহত ১৩

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শহীদ ফিরোজ চত্বরে বিদ্যুৎ অফিসের মোড়ের এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ওসি খলিলুর রহমান।

নিহতরা হলেন- উপজেলার মহিষালবাড়ির সাগরপাড়ার ইয়াহিয়ার ছেলে ও বিদ্যুৎ অফিসের লাইনম্যান ইসরাইল হোসেন (৪৭) ও একই গ্রামের আতাউর রহমানের ছেলে ভ্যানচালক রনি (২৫)।

[irp]

ওসি খলিলুর রহমান জানান, ট্রাকটি একটি এক্সভেটর মেশিন নিয়ে আনমুরা থেকে গোদাগাড়ীর দিকে আসছিলো। পথে ফিরোজ চত্বর মোড়ের আগে এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি বেপরোয়া গতিতে চলে যায়। এতে ট্রাকের নিয়ে চাপা পড়ে দুইজন নিহত ও অন্যরা আহত হয়েছে।

তিনি বলেন, কিছু দূর যাওয়ার পর ট্রাকটি একটি পেট্রোল পাম্পে রেখে চালক পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে ট্রাকটি জব্দ করে। এছাড়াও ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। আর নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

ট্যাগস :

রাজশাহীতে ট্রাক চাপায় নিহত ২, আহত ১৩

আপডেট সময় : ০২:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১