রাজশাহীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত
- আপডেট সময় : ১১:১৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
- / ১০৯২ বার পড়া হয়েছে
রাজশাহীর মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চুরমার হয়ে গেছে। এতে সাদ আলী (১৫) ও বিষু (৪৫) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সাজু মন্ডল (৪০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
রাজশাহী জিআরপি থানার ওসি গোপাল কুমার জানান, রাত সাড়ে সাতটার দিকে রাজশাহী কাশিয়াডাঙ্গা মোড় থেকে বালিয়ার দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। এ সময় সায়েরগাছা এলাকায় রেল ক্রসিংয়ে রাজশাহীগামী কমিউটার ট্রেন অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বিষু ও সাদ আলীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত একজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারদের হস্তান্তর করা হয়েছে।






















