ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

রাজশাহীতে বজ্রপাতে তিনজনের মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জের দিয়ারবিল গ্রামে একটি বাগানে আম পাড়তে গিয়ে বজ্রপাতে দুর্গাপুরের দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার বিকালে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের তারাচাঁন গ্রামের এছার উদ্দিনের ছেলে বাবু (১৮ ) ও মৃধা পাড়ার মৃত সাইদুল ইসলামের ছেলে রনি (২৪)। তারা বাগমারায় আম পাড়ার কাজে গিয়েছিলেন।

বর্তমানে তাদের মরদেহ বাগমারায় আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা জানিয়েছে পুলিশ।

[irp]

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, শনিবার তারা বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দিয়ারবিল নামক স্থানে আম পাড়ার কাজে গিয়েছিলেন। বিকালে সেখানে বজ্রপাত হলে আম বাগানেই তাদের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ বর্তমানে বাগমারায় আছে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ দুর্গাপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হবে বলেও জানান বাগমারা থানার এই পুলিশ কর্মকর্তা।

এদিকে, রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, বজ্রপাতে মারা যাওয়ার প্রাথমিক তথ্য পেয়েছেন। বাগমারা থানাকে জানানো হয়েছে। তারা মরদেহ হস্তান্তর করলে উপজেলা প্রশাসন থেকে দাফনের জন্য আর্থিক অনুদান প্রদানসহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বাঘা উপজেলার বাউশায় জহুরুল ইসলাম বাবু (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি বাড়ির পাশের বাগানে আম কুড়াতে গিয়েছিলেন।

ট্যাগস :

রাজশাহীতে বজ্রপাতে তিনজনের মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১