ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ সড়ক: নির্মান কাজ শেষ না করায় কার্যাদেশ বাতিল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
  • / ১০৫৫ বার পড়া হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা সদরের বাসষ্ট্যান্ড থেকে আবাদপুকুর-কালীগঞ্জ পর্যন্ত ২২ কিলোমিটার সড়কের প্রশস্ত ও আধুনিকায়নের কাজ গত আড়াই বছরেও শেষ না করায় চুক্তিবদ্ধ ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হয়েছে। একই সাথে ওই প্রতিষ্ঠানকে জরিমানার প্রক্রিয়া চলছে। ফলে আরো পিছিয়ে পড়লো রাস্তার কাজ। এতে জনদূর্ভোগ আরো দীর্ঘায়িত হলো।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ ২২কিলোমিটার সড়কটির প্রশস্ত ও আধুনিকায়ন কাজের জন্য ২০১৮ সালে নওগাঁ সড়ক ও জনপদ বিভাগ দরপত্র আহবান করে। এতে এক্্রপেকট্রা ওয়াহিদ কনস্ট্রাকসান জয়েন্ট ভেনচার ঢাকা, ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডার পান। এতে ২২ কিলোমিটার সড়ক, ২৬টি কালভার্ট ও ৪ টি সেতু নির্মানের জন্য মোট ব্যয় ধরা হয় ১০৫ কোটি টাকা। কার্যাদেশের চুক্তি মোতাবেক সড়কটি নির্মাণ কাজের সময় দেওয়া হয় ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। এর মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান কালভার্ট ও সেতুর কাজ শুরু করে। পাশাপাশি সড়কের প্রশস্ত করণ, মাটি ভরাট এবং কার্পেটিং তুলে কাজ ও শুরু করে গত আড়াই বছর ধরে ফেলে রেখেছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে চরম গাফিলতি ও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় নওগাঁ সড়ক বিভাগ কয়েকদফা চিঠি দিয়ে সতর্ক করেন সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানকে।

[irp]

এক পর্যায়ে সড়কটি নির্মান কাজ সম্পন্ন করার লক্ষে কার্যাদেশের সময় ও বৃদ্ধি করা হয়। বর্ধিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ না করায় প্রায় আড়াই বছর পর বিভিন্ন কারণ দেখিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে নওগাঁর সড়ক বিভাগ গত সোমবার কার্যাদেশের চুক্তি বাতিল করেন। একই সাথে উক্ত প্রতিষ্ঠানকে জরিমানার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতি ও অবহেলার কারণে দীর্ঘদিন যাবত কাজ না করায় সড়কের অধিকাংশ স্থানেই সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। যার কারণে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়তই চলাচল করছে এই অঞ্চলের কয়েক লাখ মানুষ।

নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে বার বার সতর্ক করার পরও তারা নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় বিভিন্ন কারণে ওই প্রতিষ্ঠানের সঙ্গে শুধুমাত্র রাস্তা নির্মান কাজের চুক্তিপত্র বাতিল করা হয়েছে। এছাড়া জরিমানার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে এলাকাবাসির দূর্ভোগের কথা মাথায় রেখে খুব দ্রুত সময়ের মধ্যে নতুন করে দরপত্র আহ্বান করা হবে।

ট্যাগস :

রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ সড়ক: নির্মান কাজ শেষ না করায় কার্যাদেশ বাতিল

আপডেট সময় : ১১:০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১