ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

রাতে কলেজ ছাত্র নিখোঁজের জিডি, সকালে মিলল মরদেহ

Md Elias
  • আপডেট সময় : ০৩:৪৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • / ১০৯৫ বার পড়া হয়েছে

রাতে কলেজ ছাত্র নিখোঁজের জিডি, সকালে মিলল মরদেহ

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় রেললাইনের ওপর থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জানাযায়, রাঁতে কলেজ ছাত্র নিখোঁজের জিডি করলে সকালে মিলে তার মরদেহ। রেললাইনের ওপর থেকে উদ্ধার করা হয় সাগরের মরদেহ।

বাবা সাহাদ আলী বলেন, বুধবার রাত ৮টার দিকে সাগর বাড়ি থেকে বের হয়। এরপর আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বৃহস্পতিবার রাতে সাগরের মা হাসি বেগম বেলপুকুর থানায় জিডি করেন।

সাগরের বাড়ি বেলপুকুর গ্রামে। তিনি বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

শুক্রবার ভোরে হাসি বেগম আবার ছেলের খোঁজে বের হন। একপর্যায়ে বাড়ি থেকে সামান্য দূরে রেলক্রসিংয়ে লাইনের পাথরের ওপর সাগরের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর স্থানীয়রা বেলপুকুর থানা পুলিশকে খবর দেন।

থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে সাগরের মা জিডি করেন। আর সকালেই মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন আছে। এটি হত্যাকাণ্ড বলে পুলিশ নিশ্চিত হয়েছে। মরদেহটি রেললাইনে পড়ে থাকায় রেলওয়ের জিআরপি পুলিশ বিষয়টি তদন্ত করবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

রাতে কলেজ ছাত্র নিখোঁজের জিডি, সকালে মিলল মরদেহ

আপডেট সময় : ০৩:৪৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২