ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রামগড়ে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

রামগড়ে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে অভিযান পরিচালনা করে ১২ জুয়াড়িকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করেছে রামগড় থানা পুলিশ।

রবিবার সন্ধ্যায় রামগড় উপজেলার পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্র নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মোঃ মহসিন মস্তোফা নেতৃত্বে একটি টহল দল রামগড় উপজেলার পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্র নামক স্থানে আলম এর চায়ের দোকানের পিছনে খালী জায়গার উপর অভিযান পরিচালনা ১২ জুয়াড়িকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১ বান্ডেল কাগজের তাস ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ এক হাজার তিনশত দশ টাকাসহ জুয়া খেলায় ব্যবহৃত একটি সবুজ রংয়ের ব্যানার উদ্ধার করা হয়।

এরা হলেন, মাষ্টার পাড়ার মৃত সালেহ আহাম্মদ এর ছেলে মোঃ মোস্তফা (৫৫), মোঃ শাহাবুদ্দিন এর ছেলে মোঃ কামরুল হাসান (২৭), রামগড় সদরের মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ সফিকুল ইসলাম (৩৫), দক্ষিণ গর্জনতলীর আবুল বশর এর ছেলে জাহাঙ্গীর আলম (৩২), তৈচালাপাড়ার জসিম উদ্দিন এর ছেলে মোঃ রাব্বি (১৬), মোঃ সামছুল হক এর ছেলে মোঃ একরামুল হক (২২), চৌধুরীপাড়ার মৃত নুর নবীর ছেলে মোঃ ফিরোজ (৩০), এমরান হোসেনের ছেলে মোঃ শাহাদাত হোসেন (২৯), শশ্মানটিলার মোঃ নুরুজ্জামানের ছেলে মোঃ নুরুল হুদা (২২), কমপাড়ার মোঃ আবুল বশরের ছেলে মোঃ নুরুল আমিন (৪২), মাটিরাঙ্গার পলাশপুরের মৃত মোজাম্মেল হকের ছেলে আজিজুল হক (৪২) ও চট্টগ্রাম জেলার বাগানবাজার ইউপির পূর্ব চিকনছড়ার মৃত হাফেজ মিয়ার ছেলে মাইন উদ্দিন (৪০)।

পুলিশ জানায়, উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে আটককৃত আসামীদের ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা দায়ের পূর্বক খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

রামগড়ে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক

আপডেট সময় : ০৭:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪